পাবনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৮:৩৭

পাবনায় সিএনজিচালিত অটোরিক্সা দুর্ঘটনায় রুহুল মোল্লা(৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় অপর ৩ যাত্রী আহত হন। বুধবার দুপুর ২ টার দিকে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পাবনা-সুজানগর সড়কের জামতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল মোল্লা সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের খয়রান গ্রামের মৃত ইনতাজ মোল্লার ছেলে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ওই এলাকার সাইদুল ইসলাম জানান, সিএনজি চালক ঘুমিয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

ইত্তেফাক/নূহু