কিশোরগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ৩ ছাত্র নিহত

আপডেট : ২৫ জুলাই ২০১৮, ২৩:৪৩
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দড়িচড়িয়াকোনা নামক স্থানে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিন ছাত্র নিহত ও একজন গুরুতর আহত হন। আজ বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা যায়, চার ছাত্র মোটরসাইকেলযোগে কটিয়াদী উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে তিন ছাত্র সাব্বির, মাসুদ ও দীপু ঘটনাস্থলেই নিহত হন। এদের মধ্যে দুজন কলেজ ও একজন স্কুলছাত্র বলে জানা গেছে।
 
গুরুতর আহত অন্তরকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কটিয়াদী থানার ওসি জাকির রাব্বানী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি