গায়নায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গতকাল টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। ম্যাচের আগের রাতে বৃষ্টি হয়েছে গায়ানায়। আর্দ্র কন্ডিশন কাজে লাগাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি।
অধিনায়কের সিদ্ধান্তও কাজে লেগেছে। বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছে। মাশরাফি ও অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ৫৫ রানেই ফিরিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকে। গতকাল এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ওভারে দুই উইকেটে ৬৭ রান তুলেছে স্বাগতিকরা। ইনিংসের সপ্তম ওভারে এভিন লুইসকে (১২) এলবির ফাঁদে ফেলে দলকে ব্রেক থ্রু এনে দেন বাংলাদেশ অধিনায়ক। পরে ক্রিস গেইলও মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন। তিনি ২৯ রান করেন।
