সুনামগঞ্জে আনন্দের ফেরিওয়ালা’র খেলনা বিতরণ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২১:২৪

সুনামগঞ্জে অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ‘আনন্দের ফেরিওয়ালা’ সংগঠনের খেলা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে খেলা বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। স্কুলের শিক্ষিকা কৃসান্তিমাম অন্তরার সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, আনন্দের ফেরিওয়ালা সংগঠনের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান পলিন, জুনায়েদ আহমদ সুজন, মোশারফ আলম মুসা প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শতাধিক খেলনা বিতরণ করা হয়।