লিভারপুলের ভক্ত জেমস বন্ড

আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৯:৫৪
লিভারপুলের সমর্থনে গলা ফাটাতে দেখা গেল জেমস বন্ড খ্যাত অভিনেতা ড্যালিয়েন ক্রেগকে। ড্যালিয়েন লিভারপুল সমর্থক নতুন কথা নয়। অতীতেও প্রিমিয়র লিগের এই ক্লাবকে সমর্থন করতে দেখা গিয়েছে তাকে। এবার ইন্টারন্যাশানাল চ্যাম্পিয়ন্স কাপে লিভারপুলের তারকাদের সঙ্গে ছবি তুললেন ০০৭। লিভারপুলের ড্রেসিংরুমে পৌঁছে গিয়ে সাদিও মানে,মহম্মদ সালাহ, ফাবিনহোদের সঙ্গে ছবি তুলেছেন ড্যালিয়েল।
 
বুধবার রাতে মেটলাইফ স্টেডিয়ামে ইন্টারন্যাশানাল কাপের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটিকে ২-১ হারিয়েছে লিভারপুল। ৯৪ মিনিটে সাদিও মানের পেনাল্টিতে ম্যাচ জেতে রেডসরা। লিভারপুলের হয়ে ৬৩ মিনিটে গোল করেন সালাহ। লিভারপুলের জার্সিতে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিলেন মিশরীয় এই স্ট্রাইকার। সেই ম্যাচে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ অধিনায়ক রামোসের কড়া ট্যাকেলে কাঁধে গুরুতর চোট পান মিরশীয় মেসি।
 
এরপর বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে পড়েন। নানা জল্পনা কল্পনা শেষে রাশিয়ার মাটিতে মিশরের হয়ে দুটি ম্যাচটি খেলেছিল সালাহ। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে দুটি গোল করেন চর্চিত এই ফুটবলার। বিশ্বকাপে অবশ্য গ্রুপের তিন ম্যাচ হেরে বিদায় নেই মিশর।
IMG0
ইন্টারন্যাশানাল কাপে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ৫৭ মিনিটে একমাত্র গোলটি জার্মান ফুটবলার লেরয় সানের। ইন্টারন্যাশানাল কাপে শেষ ম্যচে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ১-৩ হারের পর জয়ের ছন্দে ফিরে ৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় খাতা খুলল রেডসরা। ২৯ জুলাই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে নামবে লিভারপুল।
 
ইত্তেফাক/রেজা