ঝিনাইগাতীর আদর্শ গ্রাম

খাবার পানির সংকটসহ নানা সমস্যায় বাসিন্দারা

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২২:৩২

ঝিনাইগাতীর আদর্শ গ্রামের বাসিন্দারা বিশুদ্ধ খাবার পানির সংকটসহ নানা সমস্যায় দিন কাটাচ্ছে।

খাবার পানির সংকটসহ নানা সমস্যার কথা স্বীকার করে আদর্শ গ্রামের সভাপতি জয়নাল আবেদিন জানান, এ আদর্শ গ্রামের বাসিন্দারা পায় না সরকারি কোনো সুযোগ-সুবিধা। অভাব-অনটন, দুঃখ আর দুর্দশাই এ আদর্শ গ্রামের বাসিন্দাদের নিত্যসঙ্গী। আদর্শ গ্রামের ঘরগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া কর্মসংস্থানের অভাবে আদর্শ গ্রামের অনেকেই পাড়ি জমিয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদুল হাসান নানা সমস্যার সত্যতা স্বীকার করে বলেন, সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে ইতিপূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। কিন্তু কোনো কাজে আসেনি। পুনরায় অবহিত করা হবে।