ফুলবাড়ীয়ার বরুকানামাপাড়া আয়মন নদীর পাড় থেকে শনিবার সকালে এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাইদুল ইসলাম সিফাত (১০)। সে ওই গ্রামের ভ্যানচালক এনামুল হকের ছেলে।
নিহতের চাচা হাবিবুল্লাহ জানান, সিফাতের ঘাড় মটকানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে মাংসবিহীন ছিল। ধারণা করা হচ্ছে মসজিদের ঝগড়াকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ফুলবাড়ীয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
