এসএম মোস্তফা রশিদী সুজা এমপির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৫:৪০
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খুলনা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
 
শুক্রবার এক শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
 
তিনি বলেন, ‘দেশবাসী তথা খুলনার জনগণ তাদের ঘনিষ্ঠ এক নেতাকে হারালো। তিনি এলাকার উন্নয়নে এবং দেশের গণতন্ত্র বিকাশে ব্যাপক অবদান রেখে গেছেন। তার ইন্তেকালে দেশের রাজনৈতিক ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো।’
 
এস এম মোস্তফা রশিদী সুজা খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জাতীয় সংসদের সাবেক হুইপ ছিলেন।
 
সুজা দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। গতরাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বাসস
 
ইত্তেফাক/ইউবি