গোদাগাড়ীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। উপজেলার কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত নাসিম (২৫) চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, একটি বাস সকালে ঢাকা থেকে চাঁপাইনবাবঞ্জের দিকে যাচ্ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এক যাত্রী নিহত হন । পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
