চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৮:২৩
নগরীর কোতোয়ালী থানা স্টেশন রোড এলাকার থেকে শুক্রবার রাতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 
 
গ্রেফতারকৃতরা হলো- মো. বেলাল (২৯) ও মো. আবুল বশর (৩৫)। এদের মধ্যে বেলাল রামু উপজেলার একটি মসজিদের মোয়াজ্জিন ও বশর হেফজখানার শিক্ষক বলে পুলিশ জানিয়েছে।
 
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ইয়াবা বহন করে চট্টগ্রাম শহরে পৌঁছে দেয়ার দায়িত্ব ছিল। এই জন্য তারা প্রতি হাজারে ১১ হাজার টাকা কমিশন পেয়েছে। তাদের বাড়ি কক্সবাজার জেলার মহেষখালী উপজেলায়। 
 
ইত্তেফাক/কেকে