রাজশাহীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৮:৩৬
রাজশাহী মহানগরীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের আলীমগঞ্জ জবির মোড়ে জনৈক গোলাম পাঞ্জাতনের বাড়ির পাশে অজ্ঞাত লাশটি পাওয়া যায়।
 
তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম।
 
সুরতহাল রিপোর্টের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মৃতের বামহাত কনুইয়ের নিচ থেকে প্রতিবন্ধী লাঙ্গলের মতো বাকা। ময়নাতদন্ত শেষে লাশটি রাজশাহী মেডিকেল হাসপাতালের (রামেক) মর্গে আছে।
 
ইত্তেফাক/কেকে