ইংল্যান্ডের ঘরোয়া আসর টি-২০ ব্লাস্টে ঝড়ো সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গাপটিল। শুক্রবার উত্তর অঞ্চলের ম্যাচে নর্থহ্যাম্পটনশায়ার বিপক্ষে ওপেনার হিসেবে ৩৮ বলে ১০২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ওরচেষ্টারশায়ারের গাপটিল। ১২টি চার ও ৭টি ছক্কা দিয়ে নিজের ইনিংসটি সাজান তিনি তার ব্যাটিং নৈপুণ্যে ওরচেষ্টারশায়ার ৯ উইকেটে হারিয়েছে নর্থহ্যাম্পটনশায়ারকে।
এবারের আসরে এ ম্যাচের আগে ছয়টি ম্যাচ খেলেন গাপটিল।ছয় ইনিংসে দু’টি হাফ-সেঞ্চুরি করেন তিনি।তবে শেষ তিন ইনিংসে নিজেকে মেলে ধরতে পারেননি গাপটিল। নর্থহ্যাম্পটনশায়ারের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেন তিনি।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নর্থহ্যাম্পটনশায়ার।২০ ওভারে ৯ উইকেটে ১৮৭ রান করে তারা।দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি।
১৮৮ রানের টার্গেটে খেলতে নেমে গাপটিলের ব্যাট চড়ে জয় নিশ্চিত করে ওরচেষ্টারশায়ার।গাপটিলের সাথে উদ্বোধনী জুটিতে ৬১ বলে ১৬২ রান যোগ করেন ইংল্যান্ডের জো ক্লার্ক।৩৩ বলে অপরাজিত ৬১ রান করেন ক্লার্ক।
ইত্তেফাক/রেজা
