ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শুরুতে ব্যাট করছে বাংলাদেশ। শনিবার সন্ধ্যায় বাস্তারে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সে অনুযায়ী তামিম ও বিজয় বাংলাদেশের পক্ষে ইনিংসের গোড়াপত্তন করতে মাঠে নামেন।
তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচের একটি করে জিতেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশ। তাই আজকের এই ম্যাচে যে দল জিতবে সিরিজ যাবে তাদের ঘরেই। চলতি সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
ইত্তেফাক/টিএস
