বাগেরহাটে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় বাস্তবায়নের জন্য ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।
জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন- পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আজাদ ফিরোজ টিপু, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আজমল হোসেন প্রমুখ। সভায় জনপ্রতিনিধিসহ সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এ সভায়, জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, জেলা তথ্য অফিসের উদ্যোগে আগামী ১০ থেকে ১৫ আগস্ট পর্যন্ত জেলার প্রত্যন্ত জনবহুল এলাকায় বঙ্গবন্ধুর জীবনীর ওপর চলচিত্র প্রদর্শন ও শিক্ষা প্রতিষ্ঠানে জীবনী নিয়ে আলোচনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ইত্তেফাক/এমআই
