লোহাগাড়ায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২১:২৫

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ার কলাউজান সুখছড়ী গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের অংশগ্রহণে গত শনিবার বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করেন প্রাক্তন অতিরিক্ত সচিব শংকর প্রসাদ দেব। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা ৩৬টি স্টলে বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করে।

উল্লেখযোগ্য প্রজেক্টের মধ্যে রয়েছে- চোর ধরার যন্ত্র, নৌযান সতর্ক সংকেত, পানি কথা শুনে, পানি ফিল্টার, বন্যার পূর্বাভাস, লবণ থেকে বিদ্যুত্ উত্পাদন, লাইট কুইজ, দড়ি দিয়ে কাঁচ কাটা, পানিতে ডিম ভাসা, রক্তের গ্রুপ নির্ণয়, সাবান তৈরি, গ্রিণ হাউজ ইত্যাদি।

বিজ্ঞান মেলা উদ্বোধনের আগে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও অতিথিদের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণে এক বিজ্ঞান র্যালি বের হয়। র্যালি শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা স্টল পরিদর্শন করেন। পরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মো: ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত              হয়। এতে প্রধান বক্তা ছিলেন প্রাক্তন যুগ্ম     সচিব মো: হাবিবুর রহমান  এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম।