শোক সংবাদ

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২২:৫৭

আব্দুল মজিদ

সুনামগঞ্জ-৫ আসন (ছাতক-দোয়ারাবাজার) সাবেক এম?পি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল ম?জিদ (৭৫) গতকাল শ?নিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ধর্মপাশা, তাহিরপুর-জামালগঞ্জ আসনের সংসদ সদস্য-মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক জানান।

আব্দুল আজিজ

জামালপুর জেলার ইসলামপুর বাজারের ব্যবসায়ী আঁখি বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আব্দুল আজিজ (৭০) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান। গতকাল শনিবার ইসলামপুর আশরাফুল উলুম মাদরাসায় জানাজা শেষে পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান।

আব্দুল আলীম

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কাফেলার তালা ব্যুরো প্রধান ও তালা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল আলীম (৬০) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ১ কন্যা ও ২ ছেলে রেখে যান। গতকাল শনিবার বারুইহাটি গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। তার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি জানিয়েছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

মাওলানা আব্দুল হামিদ

দক্ষিণ খুলনার আলেমকুল শিরমনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার গাইন বাড়ি জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা এবিএম আব্দুল হামিদ বারায়ী (৯৬) গতকাল শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে রেখে যান। তার মৃত্যুতে সাতক্ষীরার ৪ আসনের এমপি এসএম জগলুল হায়দারসহ বিভিন্ন ইসলামিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। আজ সকাল ১০ টায় গাবুরার গাইন বাড়ি হাইস্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বাবু অধীর কুমার সেন

কালিহাতী উপজেলার ফুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক বাবু অধীর কুমার সেন (৭৮) গত শুক্রবার পরলোকগমন করেন। রাতেই পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে মাধ্যমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম আহামেদ ও পূজা উদযাপন পরিষদ কালিহাতী উপজেলা শাখার সভাপতি সুদীপ দত্ত মাণু শোক ও সমবেদনা প্রকাশ করেন।