সৌদিতে নিহত ৪ বাংলাদেশির লাশ ফেরত চায় স্পেন ছাত্রলীগ

আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৭:০১
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশির লাশ বাংলাদেশে ফেরত পাঠাতে প্রবাসী কল্যাণমন্ত্রীর হাস্তক্ষেপ চেয়েছে স্পেন ছাত্রলীগ। গত ৪ জুলাই সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হন চার বাংলাদেশি। নিহত চারজনের মধ্যে শাহ আলমের বাড়ি মাগুরা, মনির হোসেনের বাড়ি ঢাকা, সৈয়দ হোসেন আলীর বাড়ি নড়াইল এবং সাইফুল ইসলাম রুবেলের বাড়ি যশোর। 
 
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজা জানয়েছেন, স্পেন ছাত্রলীগ লাশ দেশে ফেরাতে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে। প্রবাসী কল্যাণমন্ত্রীর পিএস হুমায়ূন কবির জানিয়েছেন, আগামী ২০ কার্যদিবসের মধ্যে লাশ ফেরত আনা সম্ভব হবে।
 
স্পেন ছাত্রলীগের দাবির পর  প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘৪ বাংলাদেশির লাশ ২০ দিনের ভেতর সম্পূর্ণ সরকারি খরচে দেশে পাঠানো হবে।’
 
বর্তমানে সরকারি জেনেভা অবস্থান করছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এর আগে বার্সেলোনা ও জুরিখে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন। 
 
স্পেন ছাত্রলীগের সভাপতি ইসমাইল হোসাইন রায়হান জানান, সৌদি আরবে চার বাংলাদেশি নিহতের খবর পাওয়ার পর পরেই প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। আগামী ২০ দিনের মধ্যে লাশ বাংলাদেশে পৌঁছানোর আশ্বাস দিয়েছেন। 
 
ইসমাইল হোসাইন রায়হান জানান, দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশির লাশ ফেরত পাঠাতে জেদ্দা কনস্যুলেট অফিস সব খরচ দিয়েছে। বিমানের টিকেট করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলেই লাশ ফেরত যাবে।
 
ইত্তেফাক/কেকে