চট্টগ্রাম অফিস
নগরীতে বেসরকারি চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ইউএসটিসি) গতকাল শনিবার ছাত্রলীগের দু’ গ্রুপের সংঘর্ষে ২ জন আহত হয়েছে। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে তানভির (২৪) ও হিমেল ঘোষ (২২)।
খুলশী থানার এসআই রুপক কান্তি চৌধুরী জানান, দুপুর দু’টায় ক্যাম্পাসে ব্যানার টাঙানো কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ২ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
