স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, শিশুরা এখন আর পিছিয়ে নেই। নতুন প্রজন্ম ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখছে। আগামীতে তারাই দেশ চালাবে। সরকার তাদের উন্নয়নে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। এখন আর হত দরিদ্রের বাংলাদেশ নেই, এখন সম্ভাবনার বাংলাদেশ তৈরি হয়েছে।
গতকাল শনিবার বিকালে মগবাজার মধুবাগ খেলার মাঠে ইউসেপ টুইটা বোটফিল্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশ এর চেয়ারপার্সন পারভীন মাহমুদ এফসিএ, নির্বাহী পরিচালক তাহসিনা আহমেদ, রিজিওনাল ম্যানেজার এম. রিজওয়ান খান, রমনা-হাতিরঝিল থানা আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান, ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার তৈমুররেজা খোকন, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহম্মদ শামশুদ্দিন সামসু, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়াহিদুল হক খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউসেপ টুইটা বোটফিল্ড স্কুলের প্রধান শিক্ষক কাজী আফরোজা বেগম। আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
