রাসিক নির্বাচন: ভোট গণনার সময় হার্টঅ্যাটাকে সহপ্রিজাইডিং অফিসারের মৃত্যু

আপডেট : ৩০ জুলাই ২০১৮, ২১:১১
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনের ভোট গণনার সময় হার্ট অ্যাটাকে সহকারী প্রিজাইডিং অফিসার খালেকুজ্জামান (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। 
 
সোমবার সন্ধ্যায় নগরীর ছোটবন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাসিক নির্বাচনের ভোট গণনার সময় এ ঘটনা ঘটে। তিনি পবা উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার। তিনি ১৯ নং ওয়ার্ডের ছোটবন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৯ নম্বর ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। 
 
ইত্তেফাক/এমআই