নরেন্দ্র মোদীর অভিনন্দন ইমরান খানকে

আপডেট : ৩১ জুলাই ২০১৮, ০৩:৫৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে টেলিফোনে আলাপ করেছেন। এসময় তিনি পাকিস্তানের সাধারণ নির্বাচনে বিজয়ী হওয়ায় ইমরান খানকে অভিনন্দন জানান। নরেন্দ্র মোদী আশাবাদ ব্যক্ত করে বলেন, ইমরান খানের জয়ে পাকিস্তানে গণতন্ত্রের পথ সুগম হবে। প্রতিবেশি সকল অঞ্চলে শান্তি এবং উন্নয়নের লক্ষ্যমাত্রাও পুনর্ব্যক্ত করেন নরেন্দ্র মোদী। ভারতীয় প্রধানমন্ত্রীর দফতর এ তথ্য জানিয়েছে।
 
গত ২৫ জুলাই পাকিস্তানের সর্বশেষ জাতীয় নির্বাচনে ১১৫টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। যদিও পাকিস্তানের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৩৭টি আসন না পাওয়ায় পিটিআই’কে এখন জোট সরকার গঠন করতে হচ্ছে।