ওমান থেকে চট্টগ্রাম হয়ে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে আসা বিজনেস ক্লাস যাত্রী হাসান মোহাম্মদ মোহসিন চৌধুরী (৪৭) ও এয়ারলাইন্সের ভিআইপি গাড়ির গাড়িচালক মো. আরিফুজ্জামান পলাশকে ৩২টি স্বর্ণের বারসহ আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার সময় তাদের আটক করে কাস্টমের প্রিভেন্টিভ টিম।
কাস্টমের পক্ষ থেকে জানানো হয়, গাড়িচালকের পা রাখার স্থানে পাদানীর নিচে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণসমূহ উদ্ধার করা হয়। বিমানবন্দরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে মোড়ানো স্কচটেপ থেকে ৩২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের মোট ওজন ৩.৭১২ গ্রাম, যার আনুমানিক মূল্য ১ কোটি ৮৬ লক্ষ টাকা।
ইত্তেফাক/এএম
