স্পেনে বার্ষিক বনভোজনের আয়োজন করলো প্রবাসী বাংলাদেশিরা। সোমবার মাদ্রিদ শহরের অদূরে ভূমধ্য সাগরের তীরে কাসালেগাসে সমবেত হন তারা। আমরা প্রবাসী স্পেন নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত অনু্ষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে প্রবাসীদের পদচারণায়। শিশু–কিশোরদের বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
খেলার ইভেন্ট, সাংস্কৃতিক আয়োজন র্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন সবাই। কৌতুক, নৃত্য, আবৃত্তি এবং দেশীয় গানে এক টুকরো বাংলাদেশ হয়ে উঠেছিল ভূমধ্য সাগরের তীর। বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন ছিল বনভোজনের অন্যতম আকর্ষণ।
IMG0
আমরা প্রবাসী স্পেনের আহ্বায়ক এ এস আর আই রবিনের তত্ত্বাবধায়নে এবং কমিউনিটি নেতা জাকির হোসাইন ও শেখ আব্দুর রহমানের সঞ্চালনা সফল ভাবে শেষ হয় পুরো আয়োজন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আল মামুন, সাবেক সিনিয়র সহ সভাপতি চট্টগ্রাম সমিতির সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফুর রহমান, কমিউনিটি নেতা তালাত মাহমুদ উজ্জ্বল ,সৈয়দ মাসুদুর রহমান নাসিম, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মুজাক্কির আহমদ, আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, আয়ূব আলী সোহাগ, জাকির হোসাইন, ব্যাবসায়ী ইসমাইল হোসাইন, ফারুক আহমদ মুবিন, রানা মাসুদুর রহমান, জন্টু মিয়া ,আজম কাল, চাঁদ পুর সমিতির সভাপতি ফারহান আহমদ, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন পংকি, স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলিসুর রহমান দিদার, আবু জাফর রাসেল, নয়ন আহমদ, কাজী পারভেজ, এ কে এম জহিরুল ইসলাম, জাহিদুল ইসলাম মাসুদ, আবুল হাসেম মেম্বার, দবির তালুকদার, বেলাল আহমদ, রাজা আহমদ, তারেক হোসাইন প্রমুখ।
IMG0
ইত্তেফাক/টিএস
