এনএসআইয়ের নতুন ডিজি জোবায়ের

আপডেট : ০১ আগস্ট ২০১৮, ০৮:৩৭
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক পদে নিয়োগ পেলেন মেজর জেনারেল টি এম জোবায়ের। 
 
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সেনা কর্মকর্তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে এ সংক্রান্ত আদেশ জারি করেছে। টি এম জোবায়ের এনএসআইয়ের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মো. সামছুল হকের স্থলাভিষিক্ত হবেন।
 
আর মেজর জেনারেল সামছুল হককে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই