ওয়েস্ট ইন্ডিজকে ১৪৪ রানের টার্গেট দিল বাংলাদেশ

আপডেট : ০১ আগস্ট ২০১৮, ০৯:৪৬
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। বুধবার সেন্ট কিটসে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লস ব্র্যাথওয়েট। প্রথমে ব্যাট করে  ৯ উইকেটে ১৪৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। তবে এরপর বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। যে কারণে ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্য তাড়া করতে মাঠে নামতে পারেনি। 
 
শুরুটা ভালো হয়নি টাইগারদের। ইনিংসের প্রথম বলেই নার্সের শিকার হয়ে ফেরেন তামিম (০)। ফের ব্যর্থ সৌম্য (০)। এরপর সাকিবকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন লিটন। তবে ষষ্ঠ ওভারে আউট হয়ে যান লিটন (২৪) ও সাকিব (১৯)। 
 
এর পর মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে (১৫) রানে কেসরিকের শর্ট বলে আউট হন মুশফিক। কিছুক্ষণ পরই ফিরে যান আরিফুল ১৫। ২৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৫ রানের লড়াকু ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।। 
 
ইত্তেফাক/ইউবি/কেআই