মেক্সিকোর ভেরাক্রুজ প্রদেশে বন্দুকধারীর হামলায় শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার প্রদেশের মিনাটিটলান শহরের একটি পারিবারিক পার্টিতে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীর পুরো পরিচয় জানতে পারেনি পুলিশ। তবে তার নাম এল বেকি বলে ধারণা করা হচ্ছে। তার খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রদেশের পুলিশের সঙ্গে কেন্দ্রীয় পুলিশও সহায়তা করছে হামলাকারীকে ধরতে। হামলার কারণ জানা যায়নি। -সিএনএন
