বাউবির বিএ প্রোগ্রামের পরীক্ষা স্থগিত

আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৮:৫৩
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ/বিএসএস পরীক্ষা-২০১৭ এর অনুষ্ঠিতব্য আগামী ৩, ৪ ও ১০ আগস্ট সকাল ও বিকেলের পরীক্ষাসমূহ অনিবার্য কারণ বশতঃ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম শিখদার বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
 
ইত্তেফাক/আরকেজি