রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষার্থীদের

আপডেট : ০১ আগস্ট ২০১৮, ২১:১৬
বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের জের ধরে টানা তৃতীয় দিনের মতো অচল ছিল রাজধানী। শহরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
 
এ সময় নিরাপদ সড়কের দাবিতে হাতে হাতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করে তারা। সহপাঠীদের মৃত্যুর সঙ্গে জড়িত চালক ও হেলপারের যথোপযুক্ত শাস্তিসহ রাজধানীর সব চালকের ড্রাইভিং লাইসেন্স ও দক্ষতা নিয়ে গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয় আন্দোলন থেকে।
 
আন্দোলনকারীদের দখলে ছিল, রাজধানীর শাহবাগ, যাত্রবাড়ি, সায়েন্স ল্যাব, উত্তরা হাউস বিল্ডিং, মিরপুর ১০, বাংলামটর, ডেমরা এলাকা। দিনের খণ্ডচিত্র নিয়ে এ আয়োজন।
 
IMG0
এক শিক্ষার্থী বুকে ঝোলানো প্লাকার্ডে দাবি তোলেন, সপ্তাহে অন্তত তিন দিন  গণপরিবহনে যাতায়াত করতে হবে জনপ্রতিনিধিদের।
IMG1
আরেক শিক্ষার্থীর স্কুলশার্টের সঙ্গে টেপ দিয়ে লাগানো প্লাকার্ডে লেখা ছিল, ‘মুজিব কোটে মুজিবকেই মানায়, চামচাদের নয়’।
IMG2
‘৯ টাকায় এক জিবি নয়, নিরাপদ বাংলাদেশ চাই’ লেখা প্লাকার্ড নিয়ে এক শিক্ষার্থী।
IMG3
রাজধানী জুড়ে বিভিন্ন সড়কে স্লোগান ও দাবি লিখতেও দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের।
 
ইত্তেফাক/টিএস