মুক্তি পেলেন প্রতিবাদীরা

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১০:২৭
বিশ্বকাপের ফাইনালে মাঠে ঢুকে পড়া ৪ প্রতিবাদকারীকে মুক্তি দিয়েছে রাশিয়ান আদালত। ১৫ দিন জেলে কাটানোর পর মুক্তি পান তারা। বিদ্রোহীরা সবাই মস্কোভিত্তিক নারীবাদী ব্যান্ডদল ‘পুসি রায়ট’র সদস্য ছিলেন।
 
রাশিয়ায় বিভিন্ন সময় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করে এসেছে তারা। বিশ্বকাপ ফাইনালের ৪৯ মিনিটে পুলিশের পোশাক পরে মাঠে নেমে পড়েন তারা। ফলে কিছু সময়ের জন্য খেলাও বন্ধ ছিল। রাশিয়ায় পুতিন সরকারের মানবাধিকার লঙ্ঘন এবং দমন-পীড়ন নীতির জবাব দিতেই এই কাণ্ড ঘটান তারা।
 
পরের দিন এই ঘটনার দায় স্বীকার করে ‘পুসি রায়ট’। অবশ্য এটিই ব্যান্ডদলটির সদস্যদের প্রথম হাজতবাস নয়। এর আগে ৪ বছর আগেও প্রতিবাদ করার জেরে জেলে যেতে হয়েছিল তাদের।
 
ইত্তেফাক/কেআই