কোহলির সেঞ্চুরিতে ভারতের লড়াই

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৫:৪৫
বার্মিংহ্যামে বিরাট কোহলির সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সমানতালেই লড়েছে ভারত। শুরুতে ব্যাট করে ইংল্যান্ডের করা করা ২৮৭ রানের জবাবে ভারত থেমেছে ২৭৪ রানে। দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ড ফের ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ৯ রান করেছে।
 
নয় উইকেটে ২৮৫ রান নিয়ে আজ দ্বিতীয় দিনে খেলা শুরু করে ইংল্যান্ড। এ দিন ২ রান যোগ করেই শেষ উইকেটের পতন হয় ইংলিশদের। জো রুট সর্বোচ্চ ৮০ ও জনি বেয়ারস্ট ৭০ রান করেন। ভারতের বোলারদের মধ্যে রবীচন্দ্রণ অশ্বিন চারটি ও মোহাম্মদ সামি তিনটি উইকেট নেন|।
 
এরপর ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নামে। তবে দলটির ব্যাটসম্যানদের মধ্যে বিরাট কোহলি ছাড়া কেউই বড় ইনিংস খেলতে পারেননি। কোহলি একাই ১৪৯ রান করেছেন। অন্য ব্যাটসম্যানদের মধ্যে শিখর ধাওয়ান সর্বোচ্চ ২৬ রান করেন। এছাড়া স্যাম কুরান সর্বোচ্চ ৪টি উইকেট নেন।
 
ইত্তেফাক/কেআই