রংপুরের পীরগাছায় আওয়ামী যুবলীগের কর্মী সমাবেশ ও শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হল রুমে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য টিপু মুন্সী ।
উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আরিফুল হক লিটনের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ মিলন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন ও কান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাইফুল ইসলাম খান ইকবাল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু তারেক পাভেল। অনুষ্ঠানের আগে একটি শোক র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ইত্তেফাক/আরএ
