নেপালের প্রথম ওয়াডে জয়

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ০৯:৫৩
নেদারল্যান্ডসকে ১ রানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে নেপাল। ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেল দলটি। এতে দুই ম্যাচ সিরিজ ১-১ ড্র হলো।
 
আমসটেলভিনে টসে জিতে নেপাল প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২১৬ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন লোয়ারঅর্ডার ব্যাটসম্যান সোমপাল কামি। ডাচদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন ফ্রেড ক্লাসেন।
 
জবাবে ব্যাট করতে নেমে নেপাল বোলারদের তোপে পড়ে নেদারল্যান্ডস। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ২১৫ রানে থেমে যায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৭১ রান করেন ওয়েসলি বারেসি। নেপাল বোলারদের মধ্যে ৩ উইকেট পান এরইমধ্যে তারকা খ্যাতি পাওয়া স্পিনার সন্দিপ লামিচান।
 
ইত্তেফাক/এএম