ডেনমার্কে নেকাব পরায় জরিমানা

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৬:৪৪
ডেনমার্কে মুখসহ ঢাকা হিজাব বা নেকাব পরার অপরাধে জরিমানা গুনতে হলে ২৮ বছর বয়সী এক মুসলিম নারীকে। নেকাব পরা নিষিদ্ধ করে দেশটির সংসদে পাশ হওয়া একটি বিতর্কিত আইনে এই প্রথম কাউকে জরিমানা করা হলো। এনডিটিভি।
 
ডেনিশ পুলিশ জানায়, সম্প্রতি নর্ডসজায়েল্যান্ড প্রদেশের হর্সহোমে একটি শপিং সেন্টারে ওই নারীর নেকাব ছিড়ে ফেলার চেষ্টা করেন অন্য এক নারী। এ নিয়ে তর্কে জড়ান তারা।
 
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘ধস্তাধস্তির সময় ওই নারীর নেকাব খুলে গিয়েছিল। আমরা যাওয়ার পর তিনি সেটি আবার পরে ফেলেন।’
 
পুলিশ প্রমাণ হিসেবে নেকাব পরার ছবি তুলে রাখে। পরে জানানো হয়, এক হাজার ক্রোনার জরিমানা গুনতে হবে তাকে। পুলিশ আরও জানায়, হয় তাকে মুখ খোলা রাখতে হবে নয়তো প্রকাশ্য স্থানে আসা ত্যাগ করতে হবে। দ্বিতীয়টি বেঁচে নিয়েছেন ওই মুসলিম নারী।
IMG0
সম্প্রতি মুখ ঢেকে বোরকা পরলে সর্বোচ্চ ১০ হাজার ক্রোনার পর্যন্ত জরিমানার বিধান রেখে আইন পাশ করে ডেনমার্কের সংসদ। এতে মুখ ঢেকে যায় এমন অন্যান্য মুখোশও নিষিদ্ধ করা হয়।
 
এ আইন নারীর অধিকারে হস্তক্ষেপ বলছেন সমালোচকরা। তবে এর সঙ্গে একমত নন ডেনিশ রাজনীতিকরা।
IMG1
আইন বাতিলের দাবিতে ডেনমার্কে ব্যাপক বিক্ষোভ করেছে মুসলিম নারীরা। অন্যদিকে আইনের পক্ষ নিয়েও বিক্ষোভ হয়েছে সেখানে।
 
ইত্তেফাক/টিএস