শিক্ষার্থীদের ঘরে ফেরাতে ঠাকুরগাঁও পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ!

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৬:৫২
 
কোমলমতি শিক্ষার্থীদের প্রতি সহিংসতা দিয়ে না, ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে হবে। তারা আমাদের সন্তান। এই অল্প বয়সে তারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে দেখে আমি মুগ্ধ। সেই সঙ্গে তাদের নিরাপত্তার জন্য সবসময় তাদের পাশে থাকবে ঠাকুরগাঁও জেলা পুলিশ। এভাবেই বলছিলেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞ্চা।
 
রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে শনিবার ঠাকুরগাঁওয়ের চৌরাস্তা মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালনকালে জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দেন ওসি আব্দুল লতিফ।
IMG0
ওসি আব্দুল লতিফ শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তাদের আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করেন এবং সবসময় তাদের পাশে থাকবে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ এই অঙ্গিকার করেন।
 
পরে মানববন্ধন শেষে পুলিশ প্রশাসনের নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা ঘরে ফিরে যায়।
 
ইত্তেফাক/টিএইচটি/বিএএফ