পাকিস্তানে গভীর রাতে বোমা মেরে ও আগুন দিয়ে ১২টি ছাত্রী স্কুল গুড়িয়ে দিয়েছে উগ্রবাদী জঙ্গীরা। দেশটির গিলগিত-বালতিস্তানের চিলাস শহরে এ ঘটনা ঘটে। এনডিটিভি।
পাকিস্তানে উগ্রবাদিদের হামলায় প্রায়ই আক্রান্ত হয় মেয়েদের স্কুল গুলো। এক্ষেত্রে নিরাপত্তা উদ্যোগ বাড়ানোর দাবিতে গিলগিত-বালতিস্তানে বেশ কিছু দিন ধরে বিক্ষোভ করে আসছিলেন অভিভাবকরা। মূলত এই বিক্ষোভকে টার্গেট করেই হামলাটি চালানো হয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন তারা। চলছে অভিযান।
২০১১ সালেও বোমা মেরে দুটি ছাত্রী স্কুল পুড়িয়ে দেয়া চিলাস শহরে।
ইত্তেফাক/টিএস
