টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ০৮:২৯
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে শুরুতে ব্যাটিং করছে বাংলাদেশ। লডেরহিলে রবিবার ভোরে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারের খেলা শেষে বাংলাদেশের স্কোর তিন উইকেটে ৫২।
 
ব্যাটিংয়ে নেমে যথারীতি ব্যর্থ লিটন দাস। এদিন মাত্র ১ রান করে আউট হন তিনি। দলীয় ২৪ রানে তাদেরকে অনুসরণ করেন। এতে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর তামিম ইকবাল ও সৌম্য সরকার তৃতীয় উইকেটে চাপ কাটানোর চেষ্টা করছিলেন। কিন্তু দলীয় ৪৮ রানে সৌম্যও (১৪) ফিরে যান। এরপর তামিমের সঙ্গে সাকিব জুটি বাঁধেন।
 
সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ এই ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে ক্যারিবীয়দের। অপরদিকে সিরিজে টিকে থাকতে হলো বাংলাদেশকে এই ম্যাচে জিততেই হবে। সিরিজের শেষ ম্যাচটি আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। 
 
চলতি সফরে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে। 
 
ইত্তেফাক/কেআই