চোরাবালিতে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৬:২৭
তাহিরপুরে পিকনিক করতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে যাদুকাটা নদীতে এ ঘটনা ঘটে।
 
নিহত শিক্ষার্থীর নাম জাহিদ হাসান মৃদুল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমএ বর্ষের ছাত্র।
 
জানা গেছে, ঢাকা থেকে ১২ জনের একটি দল শুক্রবার রওয়ানা দিয়ে সিলেট হয়ে তাহিরপুরে পিকনিক করতে যায়। পরে তাহিরপুরের টাংগুয়ার হাওরসহ বিভিন্ন স্থান দেখার পর শনিবার বিকাল ৪টায় তারা যাদুকাটা নদীর ধারে খাবারের বিরতি নেয়। সেই সময় নদীর পাড় ঘেঁষে  হাঁটছিল মৃদুলসহ ৪জন। হঠাৎ চোরা বালিতে তলিয়ে যায় মৃদুল। তার বন্ধুরা স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টা পর মৃদুলকে মৃত অবস্থায় উদ্ধার করে।
 
তাহিরপুর পুলিশ প্রশাসনের পক্ষে এসআই আমির মৃদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ এএস/বিএএফ