চাঁপাইনবাবগঞ্জে রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে এক কয়েদীর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাইকড়তলা কামার পাড়ার রশিদুলের ছেলে রফিকুল (৬০)।
চাঁপাইনবাবগঞ্জের কারাধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম ও কারাগারের চিকিৎসক ডা. অসীত সরকার জানান, গত ২৬ জুলাই মদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত রফিকুলকে একমাসের কারাদণ্ড প্রদান করেন।
রবিবার সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৭টা ৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা যায়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলে কারাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম জানান।
ইত্তেফাক/নূহু
