চলতি বছর ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১ হাজার রান পূর্ণ করলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৪৪ বলে ৭৪ রানের নান্দনিক ইনিংস খেলেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া তামিম।
এই ইনিংস খেলার পথে চলতি বছর ১ হাজার রান পূর্ণ করেন তামিম। চলতি বছর ৪ টেস্টে ১৬৩, ৮ ওয়ানডেতে ৫৩৯ ও ১২টি-২০ ম্যাচে ৩০৭সহ এক হাজার রান করেন তামিম। তামিমের এই দুর্দান্ত ফর্ম যত দিন দীর্ঘ হবে বাংলাদেশের জন্য ততই মঙ্গল।
ইত্তেফাক/আরএ
