প্রতিকী ছবি
চার কিশোরীকে ধর্ষণ ও খুন করার অভিযোগে এক ব্যক্তিকে ১৬ বার মৃত্যুদণ্ড দিল পাকিস্তানের বিশেষ সন্ত্রাসদমন আদালত। রবিবার লাহোরের আদালত নৃশংসতম অপরাধ করার জন্য চারটি মামলার রায়ে এ আদেশ দেয়।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের কাসুর শহরে এক কিশোরীকে ধর্ষণ করে খুনের মামলায় অভিযুক্ত ইমরান আলিকে চার বার মৃত্যুদণ্ড দিয়েছিল বিশেষ সন্ত্রাসদমন আদালত। সেই সময়েই পুলিসি জেরার মুখে ইমরান জানিয়েছিল, আরও আট নাবালিকাকে যৌন নিগ্রহ করেছে সে। পরে আরও তিন নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত ইমরানকে আবারও ১২ বার মৃত্যুদণ্ড দেন সন্ত্রাসদমন আদালতের বিচারক সাজ্জাদ আহমেদ। পাশাপাশি তাকে ৬০ লক্ষ টাকা জরিমানা করা হয়।
নিজের কৃতকর্মের জন্য দুঃখপ্রকাশ করে আলি জানিয়েছে, ইন্টারনেটে চাইল্ড পর্নোগ্রাফি দেখতে দেখতেই বিকৃতমনস্ক হয়ে পড়ে সে।
ইত্তেফাক/টিএস
