মোদি ভক্তি যেন তার রন্ধ্রে রন্ধ্রে। সেই ভক্তির প্রমাণ দিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কদর্য ভাষায় আক্রমণ করতে ছাড়লেন না গুজরাটের আদিবাসী উন্নয়ন মন্ত্রী গণপত ভসাভা। একটি প্রচার সভায় বলতে গিয়ে তিনি রাহুল গান্ধীকে কুকুর বলে কটাক্ষ করেছেন।
গনপত বলেছেন, ‘রাহুল কুকুরের মতো, রুটি ছুড়ে দিলে নিয়ে আসে। আর নরেন্দ্র মোদি সিংহের মত। তিনি যখন দাঁড়ান তখন মনে হয় সিংহ দাঁড়িয়ে আছে। আর রাহুলকে দেখে মনে হয় লেজ নাড়ানো কুকুরের মত। যাকে পাকিস্তান রুটি দিলে ছুটে যায় আবার চীন রুটি দিলে ছুটে যায়।’
আরো পড়ুন: শ্রীলঙ্কায় হামলা, বাংলাদেশ পুলিশকে সতর্ক থাকার নির্দেশ
বিজেপি মন্ত্রীর এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও এই প্রথম নয় এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন গণপত। গত মার্চেই গণপত বলেছিলেন ৫০০ গ্রাম বিষ পান করে দেখান রাহুল তবেই বুঝব তিনি শিবের অবতার। তার এই মন্তব্য ঘিরেও শুরু হয়েছিল বিতর্ক।
ইত্তেফাক/বিএএফ
