লক্ষ্মীপুর সদর উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার রামকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও নির্যাতিত ছাত্রী জানায়, রবিবার রাতে ইউসুফ হোসেন কৌশলে ঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ইউসুফকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউসুফকে আটক করে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, ‘ওই ছাত্রীকে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘সোমবার সকালে ওই স্কুলছাত্রী বাদী হয়ে ইউসুফ হোসেনের বিরুদ্ধে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত ইউসুফ হোসেনকে গ্রেফতার করা হয়।’
ইত্তেফাক/এমএএম/বিএএফ
