শাহজালালে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১১:০৭
 
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্রেইটইউনিট থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজ কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে আমদানি নিষিদ্ধ সিগারেটগুলো জব্দ করা হয়। 
 
কাস্টম কর্তৃপক্ষ জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে মিথ্যা ঘোষণার মাধ্যমে একজন আমদানি কারক ইজি লাইট ব্রান্ডের এই সিগারেট নিয়ে আসে। ঘোষণায় উল্লেখ ছিল কম্পিউটার এক্সেসরিজ। সিগারেটগুলো সোমবার দিবাগত রাতে ইত্তেহাদ এয়ার লাইনসের একটি বিমানে ঢাকায় আনা হয়।
 
ইত্তেফাক/মোস্তাফিজ