আসামে নাগরিক পঞ্জিকরণ নিয়ে এবার কলম ধরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মূলত এই কবিতা নরেন্দ্র মোদিকেই ইংগিত করে তিনি লিখেছেন। কবিতার নাম দিয়েছেন ‘পরিচয়’। যা বাংলা, হিন্দি, ইংরেজি তিন ভাষাতেই লিখা হয়েছে।
কবিতার শুরু থেকেই মমতা নাগরিক পঞ্জিকরণ নিয়ে সরব হয়েছেন। তিনি লিখেন, ‘প্রতিবাদ করলেই তুমি বিরোধী’। এছাড়া পদবী, পিতৃপরিচয়, ভাষা, ধর্ম ইত্যাদি নিয়ে বার বার প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
এখানেই শেষ নয়, এই কবিতায় নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান নিয়েও তীব্র কটাক্ষ রয়েছে। মুখ্যমন্ত্রীর এই কবিতা ইতিমধ্যেই ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, আসামের জাতীয় নাগরিক পঞ্জিকরণের (এনআরসি) চূড়ান্ত খসড়া তালিকায় ৪০ লাখেরও বেশি বাঙালির নাম বাদ দেয়া হয়েছে। ফলে তারা ভারতের নাগরিকত্ব হারিয়েছেন।
— Mamata Banerjee (@MamataOfficial) August 6, 2018
ইত্তেফাক/জেডএইচ
