ম্যানচেস্টার ছাড়তে পারেন পগবা

আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৫:৩৫
ম্যানচেস্টার ইউইনাইটেড ছাড়ছেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা পল পগবা? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে ফুটবল অঙ্গনে। ম্যানচেস্টার কোচ মরিনহোর সঙ্গে পগবার অম্ল মধুর সম্পর্কের কথা অজানা নয়। সেই সম্পর্ক নিয়ে নতুন করে ফিসফাস শুরু হয়েছে।
 
জানা গেছে, ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের পর জুভেন্তাস ও বার্সার পক্ষ থেকে প্রস্তাব পেয়েছেন পগবা। তাঁর এজেন্টও নাকি যেন তেন প্রকারে পগবাকে ওল্ড ট্রাফোর্ড থেকে স্পেনে নিয়ে যেতে চেষ্টা চালাচ্ছেন। ফুটবল অঙ্গনে তাই গুঞ্জন আগস্টেই নাকি জার্সি বদল করতে পারেন পগবা। বিশ্বকাপের পর তিন সপ্তাহের বিশ্রাম নিয়ে ইতিমধ্যে ম্যানচেস্টারের প্রস্তুতিতে যোগ দিয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী ফুটবলার। তবে কতদিন প্রস্তুতি করবেন বলা মুশকিল।
IMG0
শেষ মওসুমে ম্যানচেস্টারের জার্সিতে সেভাবে নজর কাড়তে পারেনি ফরাসি মিডফিল্ডার। বার্সালোনা পাশপাশি পগবাকে নিতে চায় ইতালির ক্লাব জুভেন্তাসও। ২০১৬ সালে ৯৯ মিলিয়ন ডলার অর্থের বিনিময়ে তাকে জুভেন্তাস থেকে দলে নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। জল্পনা সত্যি হলে ইউনাইটেড ছেড়ে আবার তুরিনে ফিরতে পারেন বিশ্বকাপ জয়ী তারকা। সেক্ষেত্রে মেসি নয়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশে খেলতে দেখা যাবে তাকে।
 
ইত্তেফাক/আরএ