পিরোজপুরের কাউখালীতে পুকুরের পানিতে ডুবে সাথি নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭আগষ্ট) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সদর ইউনিয়নের জয়কুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের শাহ আলম খন্দকারের মেয়ে।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশুর পরিবারের লোকজন জানায়, দুপুরে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় শিশু সাথি। পরে পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটিকে উদ্ধার করে। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু
