মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকার একটি ডোবা থেকে সমেলা খাতুন (৮৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সমেলা খাতুন ওই এলাকার মৃত লাল মিয়ার স্ত্রী।
মানিকগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এস আই) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সমেলা খাতুনের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করে কিছু জানানো সম্ভব হবে বলে জানান তিনি।
ইত্তেফাক/নূহু
