নারায়ণগঞ্জে টেঁটা মেরে যুবক হত্যা

আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ০০:২১

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবককে টেঁটা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত যুবকের নাম মনির হোসেন (৩৫)। তিনি ফেরি করে মালামাল বিক্রি করতেন এবং নুরুদ্দিন মিল্কির ছেলে।

 

নিহতের বড় বোন মিনা আক্তার জানান, মনিরের প্রথম স্ত্রী ফারজানা আক্তার নুপুর সরকারি চাকরি পাওয়া পর তাকে ছেড়ে চলে যায়। তারপর তার ভাই পারুল নামের একজনকে দ্বিতীয় বিয়ে করেন। পারুলেরও এটি দ্বিতীয় বিয়ে ছিল। তার প্রথম স্বামী ছিল বাবুল।

 

পারুলের এক মেয়ে রয়েছে নাম রিয়া। সে বিবাহিত।

 

তিনি আরও জানান, রিয়ার স্বামী সিফাত প্রায় সময়ই এই বাড়িতে বেড়াতে এসে বলে যেত যে পারুল মনিরের উপর নির্যাতন করে। মনিরকে যেন পারুলের কাছে আসতে দেয়া না হয়, নাহলে তাকে মেরে ফেলবে।

 

এর মধ্যেই আবার বাবুলের কাছে ফিরে যায় পারুল। এরপর থেকেই পারিবারিক লেনদেন নিয়ে পারুল ও মনিরের মধ্যে শুরু হয় ঝগড়া। সিফাত সন্ধ্যায় দোকানে যায় কিছু কেনাকাটা করতে তখনি খবর পায় কে বা কারা মনিরকে টেঁটা মেরেছে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার সরোয়ার হোসেন জানান, টেঁটাটি মনিরের পেটের বামপাশে বিঁধেছে। এতে করে প্রচুর রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান।

 

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক দিদার বলেন, খবর পেয়ে হাসপাতালে এসে লাশ দেখতে পেয়েছি। নিহতের পরিবারের অভিযোগও শুনছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইত্তেফাক/আরকেজি