রুশ নাগরিকদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বৈঠক নিয়ে টুইট না করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন তার উপদেষ্টারা এবং কয়েকজন রুশ নাগরিক। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ৯ জুন নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে এক রুশ আইনজীবীর সঙ্গে বৈঠক করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প সেই তথ্য স্বীকার করেন।
হোয়াইট হাউসের একটি সূত্র জানায়, উপদেষ্টারা ট্রাম্পকে বলেছেন, তার টুইট কেবল এই ইস্যুতে অক্সিজেন সরবরাহ করবে এবং সমস্যা আরো বাড়াবে। প্রেসিডেন্ট ট্রাম্পের স্বীকারোক্তির পর বিষয়টি নিয়ে আলোচনা আরো বাড়ে। এর ফলে ট্রাম্প জুনিয়র বিচারের মুখোমুখি হতে পারেন বলে জানা গেছে। - সিএনএন
