ভারতের তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী এবং ডিএমকে দলের প্রধান মুথুভেল করুণানিধি ওরফে কলাইগনার আর নেই। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন করুণানিধি। তার বয়স হয়েছিল ৯৪ বছর এবং মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়েকে রেখে গেছেন।
তার পরিবারের সদস্যরা জানান, গত ১৮ জুলাই হাসপাতালে ভর্তি হন করুণানিধি। শ্বাসনালীতে সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৬ জুলাই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, করুণানিধির মূত্রনালিতে সংক্রমণ হয়েছিল।
তার মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
